শাহকে নস্যাৎ করার চেষ্টা সেলিমের, তাজ্জব রাজনৈতিক মহলের একাংশ
কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): জামানত বাঁচাতে পারবে কি না সন্দেহ, তবু অমিত শাহকে বিরোধিতার তেজে খামতি নেই। শুক্রবার সিপিআইএম-এর রাজ্য সম্পাদকের নানা দাবিতে এরকম ছবিই ভেসে উঠল। এ ঘটনায় তাজ্জব রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির ইস্তাহার প্রকাশ এবং প্রচারে
শাহকে নস্যাৎ করার চেষ্টা সেলিমের, তাজ্জব রাজনৈতিক মহলের একাংশ


কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): জামানত বাঁচাতে পারবে কি না সন্দেহ, তবু অমিত শাহকে বিরোধিতার তেজে খামতি নেই। শুক্রবার সিপিআইএম-এর রাজ্য সম্পাদকের নানা দাবিতে এরকম ছবিই ভেসে উঠল। এ ঘটনায় তাজ্জব রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপির ইস্তাহার প্রকাশ এবং প্রচারে বামেদের গুরুত্ব পাওয়া নিয়ে বেশ খোশমেজাজেই এদিন ধরা দিলেন সেলিম। শাহের মুখে বারবার বাম আমলের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অমিত শাহ ভয় পেয়েছেন বলেই সিপিএমের আমলকে বারবার সমালোচনা করছেন।”

এমনকি তৃণমূলকে ছেড়ে বাম নেতাদের বিরুদ্ধে বিজেপির পোস্টার রাজনীতি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। সেলিমের মন্তব্য, “বহু জায়গায় তৃণমূলকে গালাগালি না দিয়ে সিপিএমের কলতান, শতরূপকে গালাগালি দিচ্ছে পোস্টার দিয়ে। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।”

বামেদের ইস্তাহার আগে প্রকাশিত হওয়াতেই তৃণমূল ও বিজেপি তড়িঘড়ি নিজেদের ‘সঙ্কল্পপত্র’ আনছে বলে দাবি করেন সেলিম। তাঁর মতে, শাসক ও বিরোধী দুই দলই মানুষের ভরসা হারিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ‘চক্রান্ত’ চলছে, তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande