শ্রীভূমির মেদলি চা বাগান আদর্শ স্কুলের নজরকাড়া সাফল্য, পাশের হার ৯৫.২৪ শতাংশ
পাথারকান্দি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত মেদলি চা বাগান আদর্শ স্কুল এ বছরের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য লাভ করেছে। সরকারি এই স্কুলে পাশের হার ৯৫.২৪ শতাংশ। আজ শুক্ৰবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে খুশির হাওয়া বইছে
শ্রীভূমির মেদলি চা বাগান আদর্শ স্কুলের নজরকাড়া সাফল্য, পাশের হার ৯৫.২৪ শতাংশ


পাথারকান্দি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত মেদলি চা বাগান আদর্শ স্কুল এ বছরের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য লাভ করেছে। সরকারি এই স্কুলে পাশের হার ৯৫.২৪ শতাংশ।

আজ শুক্ৰবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে খুশির হাওয়া বইছে মেদলি চা বাগানেl মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মার ইচ্ছানুসারে অসমের সব চা বাগানে সরকারি আদর্শ বিদ্যালয় স্থাপন হয়েছে। উদ্দেশ্য, চা জনগোষ্ঠীভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার অভাব দূর করা।

গত বছরের তুলনায় এবার খুবই ভালো রেজাল্ট হয়েছে পাথারকান্দির মেদলি চা বাগান আদর্শ বিদ্যালয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ জন। তাদের মধ্যে ২০ জন পাশ করেছে। প্রথম বিভাগে ১১ জন, দ্বিতীয় বিভাগে ৮ জন এবং একজন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।

মেদলি চা বাগান এলাকার মতো প্রত্যন্ত অঞ্চলে নজরকাড়া ফলাফলের জন্য স্থানীয় এলাকার জনগণ সহ অভিভাবকরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। এছাড়া তাঁরা ধন্যবাদ জানিয়েছেন স্কুলের প্রধানশিক্ষক পিকলু নাথ এবং অন্যান্য শিক্ষকদের।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande