
কাঙ্কের, ১০ এপ্রিল (হি.স): ছত্তিশগড়ের কাঙ্কেরে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার কোরার থানার অন্তর্গত বাড়ে গৌরী গ্রামের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের মধ্যে একজন পাথরিপাড়ার বাসিন্দা রিখেন্দ্র কুমার কোরেটি এবং অপরজন বড়ে পাথরিপাড়ার বাসিন্দা গৌতম কোরেটি। দুজনেই শুক্রবার বাইকে করে যাচ্ছিল জানপুরীর উদ্দেশ্যে। বাড়ে গৌরী গ্রামের কাছের সড়কে আচমকাই দুর্ঘটনার কবলে পরে তাদের বাইক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃতদেহগুলি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে মৃতদের পরিবারের সদস্যদের । তবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি এখনও। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক