উত্তরাখণ্ডে অব্যাহত ঝড় বৃষ্টির দাপট, বহাল শীতের আমেজ
দেহরাদূন, ১০ এপ্রিল (হি.স): উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় অব্যাহত ঝড় বৃষ্টির দাপট। উচ্চ পার্বত্য অঞ্চলে চলছে তুষারপাত। এদিন সকাল থেকে খোলি, মানেরি, তিউনি, জানকী চাট্টি এবং আলমোরা সহ বেশ কয়েকটি স্থানে হয়েছে হালকা বৃষ্টি। টানা বর্ষণে বেড়েছে শীতের প্র
উত্তরাখণ্ডে অব্যাহত ঝড় বৃষ্টির দাপট, বহাল শীতের আমেজ


দেহরাদূন, ১০ এপ্রিল (হি.স): উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় অব্যাহত ঝড় বৃষ্টির দাপট। উচ্চ পার্বত্য অঞ্চলে চলছে তুষারপাত। এদিন সকাল থেকে খোলি, মানেরি, তিউনি, জানকী চাট্টি এবং আলমোরা সহ বেশ কয়েকটি স্থানে হয়েছে হালকা বৃষ্টি। টানা বর্ষণে বেড়েছে শীতের প্রকোপ। শুক্রবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে , উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৩৮০০ মিটারের উপরে অবস্থিত এলাকাগুলিতে বিচ্ছিন্নভাবে হতে পারে হালকা বৃষ্টিপাত ও তুষারপাত। তবে ৪ - ৫ দিনের মধ্যেই বদলাবে আবহাওয়ার মানচিত্র। তাপমাত্রা বেড়ে পৌঁছাতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সমতল অঞ্চলে বাড়তে পারে ৪- ৫ ডিগ্রি সেলসিয়াস ও পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে ৭ -৯ ডিগ্রি সেলসিয়াস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande