বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন
মাউ, ১০ এপ্রিল (হি.স): উত্তর প্রদেশের মাউ জেলায় ঘটলো এক মর্মান্তিক পথদুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে ঘোসি থানার অন্তর্গত জামডিহ এলাকায়। ঘটনায় নিহত তিন যুবক। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহতদের নাম বেচন যাদব (৩০), প্রমোদ যাদব (২৮) এবং আজাদ
মাউ - এ বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ , নিহত তিন


মাউ, ১০ এপ্রিল (হি.স): উত্তর প্রদেশের মাউ জেলায় ঘটলো এক মর্মান্তিক পথদুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে ঘোসি থানার অন্তর্গত জামডিহ এলাকায়। ঘটনায় নিহত তিন যুবক।

শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহতদের নাম বেচন যাদব (৩০), প্রমোদ যাদব (২৮) এবং আজাদ যাদব (৩২)। সকলেই বিবিপুর গ্রামের বাসিন্দা। গভীর রাতে ওই তিন যুবক বাইকে করে যাচ্ছিলেন ঘোসির দিকে। জামডিহের কাছে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারায় ও অপর দিক থেকে ধেয়ে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনায় তিন যুবকই গুরুতরভাবে আহত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ তিনটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির চালক এখনও পলাতক বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande