ভবানীপুরে আশ্রমে কিছু সাধুকে মারধরের অভিযোগ নিয়ে উত্তেজনা
কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): ভবানীপুরে একটি আশ্রমে কিছু সাধুকে মারধরের অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দেয়। সাধুদের একাংশ থানায় অভিযোগ জানান। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল পুরপিতা অসীম বসু। যদিও তিনি দাবি করেছেন, যদুবাবুর বাজারে ওই আশ্রমচত্বরে ছিল সাধুর পোষা
ভবানীপুরে আশ্রমে কিছু সাধুকে মারধরের অভিযোগ নিয়ে উত্তেজনা


কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): ভবানীপুরে একটি আশ্রমে কিছু সাধুকে মারধরের অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দেয়। সাধুদের একাংশ থানায় অভিযোগ জানান। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল পুরপিতা অসীম বসু। যদিও তিনি দাবি করেছেন,

যদুবাবুর বাজারে ওই আশ্রমচত্বরে ছিল সাধুর পোষাকপড়া চোর। এরা কে, কোথায় থাকে আমরা জানিনা।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নম্বর ওয়ার্ডে এদিন দুপুরে এই ঘটনা ঘটে। সাধুদের দাবি, তাদের মারধর করা হয়েছে। অভিযোগকারী সাধুর বক্তব্য, আমরা দুপুরে আশ্রমে বিশ্রাম নিয়ে সনাতনী পুজোর জন্য প্রচার করছিলাম। প্রচারপত্র দেখিয়ে বলেন, “পড়ে দেখুন! এর মধ্যে রাজনীতির কোনও কথা নেই।”

আক্রমনকারী কে, এই প্রশ্নের উত্তরে এক সাধু দাবি করেন, তাঁকে চিনি না। তিনি এসে আলো জল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। প্রতিবাদ করতে গেলে আমার ঘাড় ধরে ধাক্কা দেয়। একাধিক সঙ্গীকে দেখিয়ে অভিযোগ করেন, ওঁদের দিকেও তেড়ে গিয়েছিল।

এই ঘটনার পর বেশ কিছু সাধু দল বেঁধে এসে ভবানীপুর থানায় বিক্ষোভ দেখায়। অন্যদিকে, অসীম বসুর পাল্টা বক্তব্য, সাধুবেশি চিছু লোক দুপুরে এলাকার বাড়িতে গিয়ে চুরি করছে বলে ক’দিন ধরেই অভিযোগ উঠছে। আজ সকাল থেকে অন্তত ৫০টি ফোন পেয়েছি। ত্রিশূল ও অস্ত্র নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি। এদের দেখলেই থানায় ফোন করুন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande