ভোটে গড় হিসেবে প্রতি আসনে লড়ছেন প্রায় ১০ জন করে প্রার্থী
কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): পশ্চিমবঙ্গে প্রথম দফার ১৫২টি আসনের জন্য মোট ১৫২৫টি মনোনয়ন জমা পড়েছিল। স্ক্রুটিনির পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭৮ জন। অর্থাৎ, গড় হিসেবে প্রতি আসনে লড়ছেন প্রায় ১০ জন করে প্রার্থী। কমিশন জানাচ্ছে, সব চেয়ে বেশি মনোন
ভোটে গড় হিসেবে প্রতি আসনে লড়ছেন প্রায় ১০ জন করে প্রার্থী


কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): পশ্চিমবঙ্গে প্রথম দফার ১৫২টি আসনের জন্য মোট ১৫২৫টি মনোনয়ন জমা পড়েছিল। স্ক্রুটিনির পর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭৮ জন। অর্থাৎ, গড় হিসেবে প্রতি আসনে লড়ছেন প্রায় ১০ জন করে প্রার্থী।

কমিশন জানাচ্ছে, সব চেয়ে বেশি মনোনয়ন জমা পড়ে করণদিঘি কেন্দ্রে (১৭টি), তবে দু’টি বাতিল হওয়ায় সেখানে লড়াইয়ে থাকলেন ১৫ জন। উল্টো দিকে এগরা, শালবনি বা শালতোড়ার মতো কেন্দ্রগুলিতে প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম।

ভোটের লড়াইয়ে প্রার্থী সংখ্যার নিরিখে এ বার সব চেয়ে বেশি ‘ভিড়’ দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দুই কেন্দ্রে। শীর্ষে (১৫ জন প্রার্থী) করণদিঘি ছাড়াও কোচবিহার দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের ইটাহার। দ্বিতীয় স্থানে (১৪ জন প্রার্থী): মাথাভাঙা, ধূপগুড়ি, রায়গঞ্জ, রতুয়া, রানিনগর ও দুর্গাপুর পশ্চিমের মতো মোট ১২টি বিধানসভা কেন্দ্র। ওজনদার কেন্দ্র নন্দীগ্রামে এ বার লড়ছেন ১১ জন প্রার্থী। একই সংখ্যা তমলুক, শিলিগুড়ি ও পাণ্ডবেশ্বরেও।

সব চেয়ে কম মনোনয়ন জমা পড়েছে এগরা, চন্দ্রকোনা, শালবনি ও শালতোড়ায়। এই কেন্দ্রগুলিতে লড়াই হবে মাত্র ৬ জনের মধ্যে। অন্য দিকে, নাগরাকাটা, কার্শিয়ং বা সাগরদিঘির মতো কেন্দ্রগুলিতে কমিশনের কড়াকড়িতে দু’টি করে মনোনয়ন বাতিল হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande