নির্বাচনের সঙ্গে যুক্ত বাসশ্রমিকরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন
কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিধানসভার বাসের চালক ও খালাসিরা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে প্রায় ১৫০০ বাস ও মিনিবাস নি
নির্বাচনের সঙ্গে যুক্ত বাসশ্রমিকরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন


কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিধানসভার বাসের চালক ও খালাসিরা ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন।

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে প্রায় ১৫০০ বাস ও মিনিবাস নির্বাচন কাজে নিয়োজিত থাকবে। নির্বাচনের কাজে প্রায় ৫ হাজার বাসকর্মী সরাসরি যুক্ত থাকবেন। ভোটের দিন ডিউটির কারণে তাঁরা যাতে নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। ফলে সমস্যায় পড়েন তাঁরা। সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য গাড়ির মালিক ও সংগঠনগুলিকে নিকটবর্তী পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (পিভিডি) অফিস থেকে ফর্ম ১২ সংগ্রহ করতে হবে। তা সংশ্লিষ্ট চালক ও খালাসিদের মধ্যে বিলি করতে হবে। সেই ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন দপ্তরে। সঙ্গে জমা দিতে হবে ভোটার কার্ডের প্রতিলিপি, গাড়ির মালিকের ঘোষণাপত্র ও ভোটের কাজে গাড়ি নেওয়ার প্রতিলিপিও।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande