টিটিএএডিসি নির্বাচন : ১৫০০ বাইকের রেলিতে তেলিয়ামুড়া কাঁপাল বিজেপি
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১০ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের সরব প্রচারের শপষ লগ্নে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় রাজনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। শুক্রবার ভারতীয় জনতা পার্টি (
তেলিয়ামুড়ায় বাইক রেলি


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১০ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের সরব প্রচারের শপষ লগ্নে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় রাজনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। শুক্রবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী বিল্লু জামাতিয়ার সমর্থনে আয়োজিত বাইক রেলি কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়। রেলিতে প্রায় ১৫০০-রও বেশি বাইক আরোহী ও সমর্থকের উপস্থিতি এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দেয়।

চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে রেলির সূচনা হয়। র্যালির শুরুতে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি দলের প্রতি মানুষের আস্থা তুলে ধরে বলেন, “সন্ত্রাস বা ভীতি প্রদর্শন বিজেপি-র অগ্রযাত্রাকে থামাতে পারবে না। সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায় এবং সেই পরিবেশেই তাঁরা বিজেপি-র পক্ষে রায় দেবেন।” তাঁর বক্তব্যে আত্মবিশ্বাসের পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে পরোক্ষ আক্রমণের সুরও স্পষ্ট ছিল।

রেলিটি তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা—মুঙ্গিয়াকামি, উত্তর মহারানি, দক্ষিণ মহারানি এবং কল্যাণপুর—অতিক্রম করে মানিকবাজারে এসে সমাপ্ত হয়। পুরো পথজুড়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও পতাকায় মুখরিত হয়ে ওঠে এলাকা। সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল লক্ষণীয়।

এদিন প্রার্থী বিল্লু জামাতিয়াও রেলির অংশ হিসেবে একটি রোড শো করেন। তিনি বিভিন্ন জায়গায় থেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি উন্নত পানীয় জল সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং একটি আত্মনির্ভরশীল টিটিএএডিসি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তাঁর এই জনসংযোগ কর্মসূচি ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande