টিটিএএডিসি নির্বাচন : ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের সরব প্রচার শুক্রবার বিকালে শেষ হয়েছে৷ ১২ এপ্রিল টিটিএএডিসি-র ২৮টি আসনে ভোট গ্রহণ করা হবে৷ এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য
কেন্দ্রীয় বাহিনী


আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের সরব প্রচার শুক্রবার বিকালে শেষ হয়েছে৷ ১২ এপ্রিল টিটিএএডিসি-র ২৮টি আসনে ভোট গ্রহণ করা হবে৷ এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ নির্বাচনে ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ তাছাড়া ত্রিপুরা স্টেটস রাইফেল এবং ত্রিপুরা পুলিশও নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে৷

ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ ভোট কেন্দ্রের শ্রেণি বিভাজন করা হয়েছে৷ সেই মত ভোট কেন্দ্রগুলিতে ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তিনি জানান, প্রাথমিকভাবে কেন্দ্রীয় বাহিনীর ঘাটতি থাকলেও কেন্দ্রীয় সরকার ২৪ কোম্পানি অনুমোদন করেছে৷ এর মধ্যে ১২ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), ১০ কোম্পানি সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ২ কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)৷

টিটিএএডিসি-র ২৮টি আসনে ১২ এপ্রিল ভোট গ্রহণ করা হবে৷ ভোট গণনা হবে ১৭ এপ্রিল৷ শুক্রবার সন্ধ্যায় নির্বাচনের সরব প্রচার শেষ হয়েছে৷ এবারের নির্বাচনে বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস, তিপ্রা মথা এবং আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করছে৷ সরব প্রচারের অন্তিম দিনে প্রতিটি রাজনৈতিক দলের তরফ থেকে বাইক রেলি, মিছিল, বাড়ি বাড়ি প্রচার করা হয়েছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande