বিয়ের পরদিনই মৃত্যু! শিবপুরীতে অটোর উপর ট্রাক উল্টে নবদম্পতি-সহ নিহত ৪
শিবপুরী, ১১ এপ্রিল (হি.স.) : বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। শনিবার দুপুরে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় অটোর উপর ট্রাক উল্টে নবদম্পতি-সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেনদুয়া থানা এলাকার রাজগড় গ্রামের বাসিন্দা বীর
বিয়ের পরদিনই মৃত্যু! শিবপুরীতে অটোর উপর ট্রাক উল্টে নবদম্পতি-সহ নিহত ৪


শিবপুরী, ১১ এপ্রিল (হি.স.) : বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। শনিবার দুপুরে মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় অটোর উপর ট্রাক উল্টে নবদম্পতি-সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেনদুয়া থানা এলাকার রাজগড় গ্রামের বাসিন্দা বীরেন্দ্র শাক্যের (২৫) সঙ্গে শুক্রবারই বিয়ে হয় সঞ্জয় কলোনির বাসিন্দা রাজেশ্বরী শাক্যের। শনিবার বিয়ের পরদিনই নবদম্পতি পরিবারের সদস্যদের সঙ্গে অটোয় করে গ্রামে ফিরছিলেন।

দুপুর প্রায় ১২টা নাগাদ টংরা রোডের একটি পেট্রোল পাম্পের কাছে অটোটি দাঁড় করানো ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোর উপর উল্টে পড়ে। অটোর মধ্যে থাকা বর-কনে, বরের মা অন্বেষ শাক্য (৫০) এবং বৌদি রাজো শাক্য (২২) ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে প্রায় আধঘণ্টা পর তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande