বলরামপুরে ছেলের হাতে বাবার হত্যার অভিযোগ , ফসল নষ্টের রাগে পিটিয়ে খুন
বলরামপুর, ১১ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের বলরামপুর-রামানুজগঞ্জ জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ফসল নষ্ট হওয়ার ক্ষোভে নিজের বাবাকেই পিটিয়ে খুন করল ছেলে। কুসমি থানার অন্তর্গত রতাসিল্লি গ্রামে এই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত
বলরামপুরে ছেলের হাতে বাবার হত্যার অভিযোগ , ফসল নষ্টের রাগে পিটিয়ে খুন


বলরামপুর, ১১ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের বলরামপুর-রামানুজগঞ্জ জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ফসল নষ্ট হওয়ার ক্ষোভে নিজের বাবাকেই পিটিয়ে খুন করল ছেলে। কুসমি থানার অন্তর্গত রতাসিল্লি গ্রামে এই মর্মান্তিক ঘটনা সামনে এসেছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টা নাগাদ লাল্লু খালখো ও তাঁর ছেলে প্রদীপ খালখোর মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় রাগের মাথায় প্রদীপ বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর হাত, পা ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় লল্লু খলখোর। ৭ এপ্রিল ঘটনার খবর পেয়ে পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। সন্দেহজনক পরিস্থিতি দেখে ৮ এপ্রিল ফরেনসিক দলের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। রিপোর্টে মৃত্যুর কারণ ‘হোমিসাইডাল’ অর্থাৎ খুন বলে নিশ্চিত হওয়ায় মামলা রুজু করে পুলিশ।

তদন্তে মৃতের ছেলে প্রদীপ খলখোকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে অপরাধ স্বীকার করে। পুলিশকে সে জানায়, তার লাগানো টমেটোর ফসলের দেখভালের দায়িত্ব বাবার উপর ছিল। কিন্তু বাবার অবহেলা ও মদ্যপ অবস্থার কারণে গবাদি পশু ঢুকে ফসল নষ্ট করে দেয়।

এর আগেও একইভাবে ছোলার ফসল নষ্ট হওয়ায় সে ক্ষুব্ধ ছিল বলে জানায় অভিযুক্ত। সেই ক্ষোভ থেকেই মারধর করে বাবাকে খুন করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande