বাঁকুড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, জঙ্গল লাগোয়া ক্যানেল থেকে দেহ উদ্ধার
গোঘাট, ১১ এপ্রিল (হি.স.) : বাঁকুড়ার জয়পুর জঙ্গল সংলগ্ন এলাকায় শনিবার এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শেখ আবু সানা হোসেন, বাড়ি গোঘাটের মান্দারণ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তিনি কয়েকজন পরিচিত
মৃত যুবক আবুসানা


গোঘাট, ১১ এপ্রিল (হি.স.) : বাঁকুড়ার জয়পুর জঙ্গল সংলগ্ন এলাকায় শনিবার এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শেখ আবু সানা হোসেন, বাড়ি গোঘাটের মান্দারণ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তিনি কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে বিষ্ণুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি।

শনিবার জয়পুর জঙ্গল লাগোয়া একটি ক্যানেল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে এটিকে অস্বাভাবিক মৃত্যু বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে তাঁর সঙ্গে যাওয়া ব্যক্তিদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ওই যুবকের সঙ্গে যারা বেরিয়েছিলেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে মান্দারণ ও সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande