
শিলচর (অসম), ১১ এপ্রিল (হি.স.) : শুক্রবার ভোররাতে লখিমপুরে বহুল প্রচারিত ‘অসমীয়া প্রতিদিন’ পত্রিকার কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্টস ইউনিয়ন অব আসামের এফিলেটেড বডি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা।
এক বিবৃতিতে সংস্থার সভাপতি এবং এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার সদস্য ড. হারাণ দে রাজ্য সরকারের কাছে এ ধরনের নিন্দনীয় ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। ড. দে প্রশাসনকে অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস