সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তীর অকাল-প্ৰয়াণ শোক প্রকাশ বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার, রবিবার শিলচরে শোকসভা
শিলচর (অসম), ১১ এপ্রিল (হি.স.) : বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার কার্যনিৰ্বাহী কমিটির সদস্য সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তীর অকাল-প্ৰয়াণে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। আগামীকাল রবিবার শিলচরের সুভাষনগরে অবস্থিত পরিতোষ পালচৌধুরী স্মৃত
সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তীর অকাল-প্ৰয়াণ শোক প্রকাশ বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার, রবিবার শিলচরে শোকসভা


শিলচর (অসম), ১১ এপ্রিল (হি.স.) : বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার কার্যনিৰ্বাহী কমিটির সদস্য সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তীর অকাল-প্ৰয়াণে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। আগামীকাল রবিবার শিলচরের সুভাষনগরে অবস্থিত পরিতোষ পালচৌধুরী স্মৃতি পর্ষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে শোকসভা।

সংস্থার সভাপতি ড. হারাণ দে এক বিবৃতিতে সাংবাদিক চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, কর্মতৎপর এই সাংবাদিকের মৃত্যুতে বরাকের সংবাদ জগতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। ড. দে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

উল্লেখ্য, ৫৫ বছর বয়সে বিশ্বনাথ চক্রবর্তী শুক্রবার (১০ এপ্রিল) ভোরে শিলচরের তারাপুরে তাঁর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিশ্বনাথ চক্রবর্তীর প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে আগামীকাল রবিবার (১২ এপ্রিল) বিকাল পাঁচটা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা এক সভায় মিলিত হবে। শোকসভা অনুষ্ঠিত হবে শিলচরের সুভাষনগরে অবস্থিত পরিতোষ পালচৌধুরী স্মৃতি পর্ষদ কার্যালয়ে। সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব পালচৌধুরী অনুষ্ঠেয় শোকসভায় উপস্থিত থাকতে সংস্থার সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande