ভোটের আবহে ফের সক্রিয় ইডি, এবার পার্থের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি
কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের আবহে ফের সক্রিয় প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলার বাড়িতে গিয়েছে। ভোটের আগে
ভোটের আবহে ফের সক্রিয় ইডি, এবার পার্থের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি


কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের আবহে ফের সক্রিয় প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলার বাড়িতে গিয়েছে। ভোটের আগে শিক্ষক নিয়োগের মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, জামিন পাওয়ার পর একাধিক বার তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। প্রতি বারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই এ বার পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে ইডির একটি দল পৌঁছে গিয়েছে নিউ টাউনে প্রসন্ন রায়ের দফতরেও।

নাকতলার বাড়ি থেকেই ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার বেলা ১১টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল সেখানে পৌঁছয়। সূত্রের খবর, এসএসসি মামলায় পার্থকে বার বার তলব করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। সম্ভবত সেই সূত্রের এদিন পার্থের বাড়িতে গেল ইডি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande