“ভোট গণতন্ত্রের উৎসব, রক্তের নয়”—নির্ভয়ে ভোটদানের আহ্বান সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরামের
কলকাতা, ১১ এপ্রিল (হি. স.):-আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্ভয়ে ভোটদানের আহ্বান জানাল সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম। শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ফোরামের পক্ষ থেকে এই বার্তা
সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম


কলকাতা, ১১ এপ্রিল (হি. স.):-আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্ভয়ে ভোটদানের আহ্বান জানাল সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম। শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ফোরামের পক্ষ থেকে এই বার্তা তুলে ধরা হয়।ফোরামের ট্রাস্টি রাকেশ দাস বলেন, “ভোট গণতন্ত্রের উৎসব, রক্তের উৎসব নয়। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে যে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এবার যাতে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা আগেভাগেই উদ্যোগ নিয়েছি।” তিনি জানান, ফোরামের প্রতিনিধিরা রাজ্যপাল এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি তুলে ধরেছেন। উভয় পক্ষ থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বাস পাওয়া গেছে।এছাড়াও ফোরামের পক্ষ থেকে জানানো হয়, প্রি-পোল ও পোস্ট-পোল সন্ত্রাসের শিকার হলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাস্টি সৌরভ ঘোষ, সুব্রত চৌধুরী, ডা. অরবিন্দ ব্রহ্ম, ম্যানেজিং ট্রাস্টি দেবাশীষ লাহিড়ী এবং আমন্ত্রিত সদস্য ধিরাজ ত্রিবেদী। ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande