জম্মু ও কাশ্মীরে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, সতর্কবার্তা আবহাওয়া দফতরের
জম্মু, ১১ এপ্রিল (হি.স.) : শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার শিমলা, কুল্লু , কাংড়া, চম্বা এবং মান্ডি-র পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বজ
জম্মু ও কাশ্মীরে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, সতর্কবার্তা আবহাওয়া দফতরের


জম্মু, ১১ এপ্রিল (হি.স.) : শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার শিমলা, কুল্লু , কাংড়া, চম্বা এবং মান্ডি-র পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীনগরের আবহাওয়া কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। তবে ১২ এপ্রিল অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা, কেবল কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ ও ১৪ এপ্রিল আকাশ মূলত পরিষ্কার থাকবে। এরপর ১৬ ও ১৭ এপ্রিল আবারও কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানানো হয়েছে। সেই কারণে কৃষকদের পুনরায় কৃষিকাজ শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। অসময়ের বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা নিয়ে চিন্তিত কৃষক ও বাগানের মালিকরা। আবহ বিদরা বলছেন, আবহাওয়া এভাবে চলতে থাকলে গমের ফসলের পাশাপাশি আপেল ও অন্যান্য ফলদায়ী গাছও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবহ বিদরা আরও বলেন , বাগান মালিকদের শনিবার কীটনাশক ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

এছাড়াও , আবহাওয়া দফতরের মতে রাজ্যের গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। শনিবার শিমলায় শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরনগর ১১.৯ ডিগ্রি, ভুন্তার ৯.৬ ডিগ্রি, কল্প ২.৪ ডিগ্রি, উনা ১২.৬ ডিগ্রি, নাহান ১০.৩ ডিগ্রি, পালামপুর ১১.০ ডিগ্রি, সোলানে ১০.৫ ডিগ্রি, মানগরা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ক্রমাগত পরিবর্তিত আবহাওয়া এবং তাপমাত্রা হ্রাসের কারণে মানুষের দৈনন্দিন কাজকর্মও প্রভাবিত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande