ভোটের আগে বাগদায় ১৩ কেজির বেশি গাঁজা উদ্ধার, পাচারকারী গ্রেফতার
বাগদা, ১১ এপ্রিল (হি. স.) : আসন্ন নির্বাচনের প্রাক্কালে বেআইনি কার্যকলাপ রুখতে তৎপর পুলিশ। সেই অভিযানের মধ্যেই বড় সাফল্য পেল বাগদা থানার পুলিশ। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে খবর পেয়ে অশারু হেরোভাঙ্গা শ্মশান এলাকায় বিশেষ অভিয
গাঁজা উদ্ধার


বাগদা, ১১ এপ্রিল (হি. স.) : আসন্ন নির্বাচনের প্রাক্কালে বেআইনি কার্যকলাপ রুখতে তৎপর পুলিশ। সেই অভিযানের মধ্যেই বড় সাফল্য পেল বাগদা থানার পুলিশ। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে খবর পেয়ে অশারু হেরোভাঙ্গা শ্মশান এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বস্তাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে ওই বস্তার ভিতর থেকে ১৩ কিলোগ্রাম ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির নাম তরিকুল মন্ডল। তার বাড়ি বনগাঁ থানার ভুলোট এলাকায় বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত গাজার আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ টাকারও বেশি। নির্বাচনের আগে এলাকায় মাদক পাচার রুখতে পুলিশ আরও কড়া নজরদারি চালাচ্ছে বলেও জানা গিয়েছে। ধৃত ব্যক্তিকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande