বিজেপি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কেশিয়াড়িতে তোপ মমতার
পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল (হি.স.): পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মমতা বলেন, ওরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন
নন্দীগ্রাম থেকে মমতাকে কটাক্ষ সুকান্ত ও শমীকের


পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল (হি.স.): পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মমতা বলেন, ওরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর ইজ এ বিগ স্ক্যাম। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে। আমাদের টার্গেট দিল্লি। আমরা বললে করি। ওরা করে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিহারে যাঁদের ভোট কেটেছে, তাঁদের বলা হচ্ছে, রেশন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে এস করতে দেব না। ভোট চলাকালীন পার্লামেন্টে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। ওয়েট করতে পারল না। কারণ টুকরো টুকরো করবে বাংলাকে। ইউসিসি প্রসঙ্গে মমতা বলেন, ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি। একটাই বিজেপি, একটাই বিধর্ম। একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটার বিরোধিতা করব। এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে, এখন বিলগুলি আনতে হচ্ছে? তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ, সব বাতিল করে দেব আমরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande