মিঠুন চক্রবর্তীর রোড শো-তে জনজোয়ার, ‘পরিবর্তন আসবেই’ বার্তা
বাঁকুড়া, ১১ এপ্রিল (হি.স.) : কড়া রোদ উপেক্ষা করে জনজোয়ারে ভাসলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী । শনিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটীতে বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিনহার সমর্থনে এক বিশাল রোড শো-তে অংশ নেন তিনি। গঙ্গাজলঘাঁটী থেকে অমরকানন পর্যন্ত
মিঠুন চক্রবর্তীর রোড শো-তে জনজোয়ার, ‘পরিবর্তন আসবেই’ বার্তা


বাঁকুড়া, ১১ এপ্রিল (হি.স.) : কড়া রোদ উপেক্ষা করে জনজোয়ারে ভাসলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী । শনিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটীতে বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিনহার সমর্থনে এক বিশাল রোড শো-তে অংশ নেন তিনি।

গঙ্গাজলঘাঁটী থেকে অমরকানন পর্যন্ত রাস্তার দু’ধারে মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। জনপ্রিয় এই অভিনেতাকে এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। রোড শো ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রোড শো চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “এবার বাংলায় পরিবর্তন আসবেই।” তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে বেকার যুবকদের মাসে তিন হাজার টাকা ভাতা এবং মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা’ প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এছাড়াও মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যাতায়াত, নিরাপত্তা বৃদ্ধি-সহ দলের একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সব মিলিয়ে, এই রোড শো ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande