ব্যাট হাতে প্রচারে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দীগার
হুগলি , ১১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী প্রশান্ত দীগার। শনিবার বালি গ্রাম পঞ্চায়েতের উদয়রাজপুর-সহ একাধিক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান তি
ব্যাট হাতে প্রশান্ত দীগার


হুগলি , ১১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী প্রশান্ত দীগার। শনিবার বালি গ্রাম পঞ্চায়েতের উদয়রাজপুর-সহ একাধিক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সমর্থন প্রার্থনা করেন।

প্রচারের মাঝেই এক ভিন্ন ছবি ধরা পড়ে উদয়রাজপুরে। এলাকার একটি ক্রিকেট মাঠে হঠাৎই ব্যাট হাতে নেমে পড়েন প্রশান্ত দীগার। স্থানীয় যুবকদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেট খেলতেও দেখা যায় তাঁকে। ব্যাট হাতে সাবলীল ভঙ্গিতে শট খেলতে দেখে উপস্থিতদের মধ্যে উৎসাহ বাড়ে।

এই সময় তিনি রসিকতার সুরে বলেন, “গোঘাটের পিচ আমার খুব চেনা। এখানে আমি চার-ছক্কা মারব।” তাঁর এই মন্তব্যে কর্মী-সমর্থকদের মধ্যে হাসির রোল পড়ে এবং পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে।

রাজনৈতিক মহলের মতে, সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের সরাসরি সংযোগ এবং ভিন্নধর্মী প্রচারের মাধ্যমেই ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। নির্বাচনের আগে এই ধরনের প্রচার কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande