ডানলপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে জোর প্রস্তুতি, সম্ভাব্য যোগদান নিয়ে জল্পনা
হুগলি, ১১ এপ্রিল (হি.স.) : হুগলির ডানলপ কারখানা মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-এর জনসভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে রবিবার এই সভা অনুষ্ঠিত হবে।
অভিষেকের সবার প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

হুগলি, ১১ এপ্রিল (হি.স.) : হুগলির ডানলপ কারখানা মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-এর জনসভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে রবিবার এই সভা অনুষ্ঠিত হবে।

সভাকে সামনে রেখে শনিবার সভাস্থল পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী-সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।

সভা প্রসঙ্গে অসিত মজুমদার জানান, ডানলপ মাঠে জনজোয়ারের প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই সভা জেলার নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

দলীয় সূত্রে খবর, এই সভা থেকেই চুঁচুড়া ও সপ্তগ্রাম এলাকায় একাধিক বিজেপি কর্মী ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। যদিও এই বিষয়ে অসিত মজুমদার বলেন, “এটি সম্পূর্ণ দলীয় বিষয়। কে দলে যোগ দেবেন, তা অনেকটাই নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তবে যারা আসবেন, তাদের আমরা স্বাগত জানাব।”

সব মিলিয়ে, সভাকে ঘিরে হুগলিতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande