শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর রোড শো, যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক রদবদল
শিলিগুড়ি, ১১ এপ্রিল (হি. স.) : শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে রবিবারের মেগা জনসভার আগে শনিবার শহরে এক বর্ণাঢ্য রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বিশেষ ইচ্ছাতেই এই প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোড শো-এর আয়োজন
শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর রোড শো, যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক রদবদল


শিলিগুড়ি, ১১ এপ্রিল (হি. স.) : শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে রবিবারের মেগা জনসভার আগে শনিবার শহরে এক বর্ণাঢ্য রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বিশেষ ইচ্ছাতেই এই প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোড শো-এর আয়োজন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির সভা শেষ করে এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সুকনার কাছে একটি চা রিসোর্টে যাওয়ার পথে বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত সড়কপথে তিনি সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কঠোর ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ভিড় সামলাতে শনিবার দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে ভারী ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীকে এই সময়ের মধ্যে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর যানজটের সৃষ্টি না হয়।

মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন জানিয়েছেন, এই রোড শো-কে ঐতিহাসিক করে তুলতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ যাতে প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান, সেজন্য তাঁর কনভয় অত্যন্ত ধীরগতিতে এগোবে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে উত্তরবঙ্গের এই শহরে রাজনৈতিক উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande