
শ্রীভূমি (অসম), ১১ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি শহরে অবস্থিত ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের ২৩৯ নম্বর ভোটকেন্দ্র বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলে আজ শনিবার সকাল ৭-টা থেকে শান্তিতে চলছে পুনৰ্ভোট পর্ব। চলবে বিকাল ৫-টা পর্যন্ত।
গত বৃহস্পতিবার ৯ এপ্রিল ভোটগ্রহণের সময় এই বুথে হট্টগোল এবং পরবর্তীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিশন নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছিল।
আজ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে ভোটপর্ব। বুথে কয়েকবার ভোটপর্ব পর্যবেক্ষণ করেছেন জেলা রিটার্নিং অফিসার তথা জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস