
রানিগঞ্জ, ১১ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের প্রচার। শনিবার রানিগঞ্জে বিধানসভা নির্বাচনের প্রচার করেন বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট সম্মানের জন্য লড়াই।
রানিগঞ্জের নির্বাচনী জনসভা থেকে রেখা গুপ্তা বলেন, এই নির্বাচন হল আপনাদের সম্মানের জন্য লড়াই। এটি আমাদের যুবসমাজের ভবিষ্যতের জন্য এক সংগ্রাম। এখন রানিগঞ্জে কয়লা খনিগুলোর ওপর মাফিয়াদের রাজত্ব চলছে। এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এই এলাকার প্রতিটি থানায় এফআইআর দায়ের করা আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ