নির্বাচনী প্রচারে ঝড় তুললেন নন্দিতা চৌধুরী, ৩৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিশাল পদযাত্রা
কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : নির্বাচনের আবহে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রচারের ধার বাড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে ৩৮ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচিতে অংশ নেন দলের প্রার্থী নন্দিতা চৌধুরী। এদিন বিশাল কর্মী-সমর্থক পরিবেষ্টিত হয়
দক্ষিণ হাওড়াতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচার


কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : নির্বাচনের আবহে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে প্রচারের ধার বাড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে ৩৮ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচিতে অংশ নেন দলের প্রার্থী নন্দিতা চৌধুরী। এদিন বিশাল কর্মী-সমর্থক পরিবেষ্টিত হয়ে প্রার্থী এলাকায় পদযাত্রা করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করে তাঁদের আশীর্বাদ প্রার্থনা করেন।

​এদিনের এই প্রচার মিছিলটি শেখ পাড়া লেন, বলাই মিস্ত্রি লেন ও ওঙ্কারমল জেটিয়া রোড-সহ ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা ভোটের আগে এলাকায় ঘাসফুল শিবিরের সাংগঠনিক শক্তির জানান দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

​প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক অয়ন ব্যানার্জি, সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ বসু রায় এবং যুব সভাপতি বুলবুল আলি হালদার-সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরাও এদিনের কর্মসূচিতে পা মেলান।

​দলীয় সূত্রের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়া তাঁদের জয়ের বিষয়ে দারুণ আশাবাদী করে তুলছে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই ধরণের নিবিড় জনসংযোগ কর্মসূচি ভোটারদের প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande