তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এবার গরমের সতর্কতা
কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): চৈত্র মাস শেষ হতে আর হাতেগোনা কয়েক দিন বাকি। তার পরেই গ্রীষ্মের আগমন। তবে বৈশাখ পড়ার আগেই পারদ চড়বে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গর
তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এবার গরমের সতর্কতা


কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): চৈত্র মাস শেষ হতে আর হাতেগোনা কয়েক দিন বাকি। তার পরেই গ্রীষ্মের আগমন। তবে বৈশাখ পড়ার আগেই পারদ চড়বে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরম বাড়বে কলকাতাতেও। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি কম।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মূলত শুষ্ক হাওয়া বইছে। তার ফলে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। আপাতত ঝড়-বৃষ্টির আর সম্ভাবনা নেই। উল্টে চড়বে তাপমাত্রার পারদ। আগামী পাঁচ দিনে সাত ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তার পর কিছু দিন পারদ একই রকম থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande