নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে নদীয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল
নদীয়া, ১২ এপ্রিল (হি. স.): আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার নদীয়া জেলায় এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন দুপুরে তিনি কৃষ্ণনগরের জেলা প্রশাসনিক ভবনে পৌঁছন এবং
নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে নদীয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল


নদীয়া, ১২ এপ্রিল (হি. স.): আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার নদীয়া জেলায় এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিন দুপুরে তিনি কৃষ্ণনগরের জেলা প্রশাসনিক ভবনে পৌঁছন এবং সেখানে জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। জানা গিয়েছে, দ্বিতীয় দফায় নদীয়া জেলার মোট ১৭টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই কারণে নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে যাবতীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রশাসনিক বৈঠকে। পরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসেন এবং তাঁদের মতামত ও অভিযোগ শোনেন। এরপর সন্ধ্যায় কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে গিয়ে জেলার দুই পুলিশ জেলার পুলিশ সুপার, অন্যান্য পুলিশ আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল জানান, নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande