মণিপুরের বিষ্ণুপুরে সড়ক অবরোধ, সংঘর্ষ, গাড়িতে আগুন, আহত একাধিক
ইমফল, ১৪ এপ্রিল (হি.স.) : বিষ্ণুপুর জেলায় একটি সন্দেহভাজন গাড়িকে কেন্দ্র করে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘটিত সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। উত্তপ্ত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত
মণিপুরের বিষ্ণুপুরে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ


ইমফল, ১৪ এপ্রিল (হি.স.) : বিষ্ণুপুর জেলায় একটি সন্দেহভাজন গাড়িকে কেন্দ্র করে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘটিত সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। উত্তপ্ত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর জেলার থিনুঙ্গেই এলাকার তিদ্দিম রোডে পথ অবরোধ কর্মসূচি চলছিল। প্রতিবাদকারীরা ওই রাস্তায় যানবাহন থামিয়ে বিক্ষোভ প্ৰদৰ্শন করছিলেন। এক সময় আসে একটি চার চাকার গাড়ি। প্রতিবাদকারীরা গাড়ির গতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু গাড়িটি দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে গাড়িটিকে আটকে দেন প্রতিবাদকারীরা।

তাঁরা গাড়ির আরোহীদের সঙ্গে কথা বলতে চান। বাইরে বেরিয়ে আসতে বলেন। কিন্তু গাড়ির আরোহীরা প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। এতে পরিস্থিতি বিগড়ে যায়। প্রতিবাদকারীদের সন্দেহ হয় গাড়ির যাত্রীরা কুকি গোষ্ঠীর সশস্ত্র বাহিনী। তাদের সঙ্গে অস্ত্রশস্ত্র রয়েছে। শুরু হয় সংঘর্ষ। এক সময় একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আরেকটি গাড়ি সেখান থেকে পালিয়ে গেছে। তবে সন্দেহভাজন গাড়ির আরোহীদের পরিচয় এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তাতেও কাজ হচ্ছে না দেখে শূন্য গুলি চালাতে হয়েছে পুলিশকে।

এতে কয়েকজন প্রতিবাদকারী আহত হয়েছেন বলে দাবি করা হলেও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনার বিস্তারিত বিবরণ বা হতাহতের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande