হাবরার রাজপথে কয়েক হাজার সমর্থকের মিছিল, শক্তি প্রদর্শনে জ্যোতিপ্রিয় মল্লিক
হাবরা, ১২ এপ্রিল (হি. স.): প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একাধিক কর্মীসভা করলেও রবিবার প্রথমবার বড় আকারের মিছিল করে শক্তি প্রদর্শন করলেন হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবাসরীয় বিকেলে হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে শুরু হয় এই
জ্যোতিপ্রিয় মল্লিক


হাবরা, ১২ এপ্রিল (হি. স.): প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একাধিক কর্মীসভা করলেও রবিবার প্রথমবার বড় আকারের মিছিল করে শক্তি প্রদর্শন করলেন হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবাসরীয় বিকেলে হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে শুরু হয় এই মিছিল, যা যশোর রোড ধরে জয়গাছি পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকের উপস্থিতি এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তোলে। মিছিল জুড়ে ছিল দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে ভরপুর কর্মীদের অংশগ্রহণ। সমর্থকদের এই বিপুল সাড়া দেখে আপ্লুত জ্যোতিপ্রিয় মল্লিক জানান, মানুষের এই সমর্থনই তাঁর আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তিনি বলেন, হাবড়ার উন্নয়ন এবং গত কয়েক বছরের কাজের ভিত্তিতেই তাঁর জয় নিশ্চিত, যা এখন শুধু সময়ের অপেক্ষা। এর আগেও বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মীসভায় ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে বলে জানান তিনি। কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা তাঁকে আরও অনুপ্রাণিত করছে বলেও মন্তব্য করেন তৃণমূল প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মিছিলকে রাজনৈতিক মহল গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শন হিসেবেই ধরে নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande