কল্যাণী বিধানসভায় প্রচারের ঝড় তুললেন বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস
গয়েশপুর, নদীয়া, ১২ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস। প্রার্থী হিসেবে নাম ঘোষণা কিছুটা দেরিতে হলেও প্রচারের ক্ষেত্রে কোনও খামতি রাখছেন না
অনুপম বিশ্বাস


গয়েশপুর, নদীয়া, ১২ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস। প্রার্থী হিসেবে নাম ঘোষণা কিছুটা দেরিতে হলেও প্রচারের ক্ষেত্রে কোনও খামতি রাখছেন না তিনি। হাতে সময় কম থাকায় রবিবার সকাল থেকেই ঝড়ের গতিতে প্রচার চালাতে দেখা যায় তাঁকে।এদিন গয়েশপুর পৌর এলাকার বেদীভবন, নির্মল মোড় ও কাটাগঞ্জ অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন অনুপম বিশ্বাস। প্রতিটি এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি বিজেপির উন্নয়নের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনা পান বিজেপি প্রার্থী। অনেকেই তাঁকে আশীর্বাদ জানিয়ে সমর্থনের আশ্বাস দেন। এতে স্বভাবতই আত্মবিশ্বাসী অনুপম বিশ্বাস।প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুপম বিশ্বাস জানান, “সময় কম হলেও মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। মানুষের ভালোবাসাই আমার শক্তি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”উল্লেখ্য, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই কল্যাণী বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোর প্রচারে নেমেছেন, ফলে জমে উঠেছে নির্বাচনী লড়াই।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande