
কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.)। কয়েকদিনের মধ্যেই জোকায় ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ প্রতিষ্ঠানে বসবে ট্রাইব্যুনাল। পুরোদমে সেখানে কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। রবিবার সেখানকার পরিকাঠামো ঘুরে দেখলেন বিচারপতিরা। জানা গিয়েছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া। বলে রাখা প্রয়োজন, ট্রাইব্যুনালের কাজ নিয়ে গত শুনানিতেই একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো কমিটি গঠনের কাজও হয়ে গিয়েছে। এবার শুধু ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ার অপেক্ষা।
প্রথম দফার ভোটের বাকি আর কয়েকটা দিন! কিন্তু ভোটের আগে কয়েক লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। নিয়মমাফিক ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। বিচারবিভাগীয় স্তরে ট্রাইব্যুনাল নিয়ে তৈরি হল জোর তৎপরতা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত