
হুগলি, ১২ এপ্রিল, (হি.স.): ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’।
খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে আশঙ্কার কথা শোনান। তবে তা সত্ত্বেও দলীয় কর্মী-সমর্থক ও প্রার্থীদের প্রচারে আরও জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “ভোটের মেশিন খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং। স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করছে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। খবর আমরাও পাই। টিভিতে যদি দেখায় ওরা জিতছে, মিথ্যে বলছে।”
জয়ের বিষয়ে ‘আত্মবিশ্বাসী’ মমতা আরও বলেন, “আমরাই জিতব। কোনও ক্ষমতা নেই, আমাদের হারাবে। আমরাই জিতব।” এর আগেও একাধিকবার ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত