বিএলএ-কে প্রাণনাশের হুমকি, পবিত্র কর ও সুফিয়ানসহ সাত তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর
পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল (হি.স.) : নির্বাচনী সভার মঞ্চ থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নন্দীগ্রাম থানায় তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিএলএ-২ শেখ মাসুদ আলম। শনিবার গভীর রাতে দায়ের করা এই অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল প্রার
বিএলএ-কে প্রাণনাশের হুমকি, পবিত্র কর ও সুফিয়ানসহ সাত তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর


পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল (হি.স.) : নির্বাচনী সভার মঞ্চ থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নন্দীগ্রাম থানায় তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিএলএ-২ শেখ মাসুদ আলম। শনিবার গভীর রাতে দায়ের করা এই অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর, শেখ শাহাবুদ্দিন এবং শেখ সুফিয়ানসহ মোট সাতজনের নাম রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল নন্দীগ্রামের হাজরাকাটা বাজারে তৃণমূলের একটি নির্বাচনী জনসভা ছিল। অভিযোগকারীর দাবি, ওই সভা থেকে বিজেপি সমর্থক সংখ্যালঘু ভোটারদের ভয় দেখানোর পাশাপাশি মাসুদ আলমকে সশরীরে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মাসুদ আলমের আশঙ্কা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেকোনো সময় তাঁর ওপর হামলা চালাতে পারে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর কোনো ক্ষতি হলে এই সাত তৃণমূল নেতাই দায়ী থাকবেন।

রবিবার সকালে এই প্রসঙ্গে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিজেপি মণ্ডলাধ্যক্ষ সুদীপ দাস বলেন, “এসব হুমকি দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না। আমরা গণতান্ত্রিক পথেই লড়াই চালিয়ে যাব।”

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। রবিবার দুপুরে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, “ভোটের মুখে নির্বাচন কমিশন ও পুলিশের নজর কাড়তেই বিজেপি এই ধরনের ‘নাটক’ করছে।”

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande