একজোট হওয়ার আহ্বান জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীর, দলীয় সাংসদদের হুইপ জারি বিজেপির
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর বিষয়ে লোকসভা ও রাজ্যসভার সব দলের নেতাদের কাছে তাঁদের সমর্থন চেয়ে চিঠি লিখেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী জানান, আগামী ১৬ এপ্রিল থেকে সংসদে নারী শক্তি বন্দন অধিনিয
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর বিষয়ে লোকসভা ও রাজ্যসভার সব দলের নেতাদের কাছে তাঁদের সমর্থন চেয়ে চিঠি লিখেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী জানান, আগামী ১৬ এপ্রিল থেকে সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম সংক্রান্ত একটি ঐতিহাসিক আলোচনা হতে চলেছে। ব্যাপক আলোচনার পর এই সিদ্ধান্তে আসা গিয়েছে যে, সারাদেশে নারী শক্তি বন্দন অধিনিয়মকে প্রকৃত মর্ম অনুসারে বাস্তবায়ন করার প্রকৃত সময় এখনই। ২০২৯ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে নারী সংরক্ষণ ব্যবস্থা চালু রাখা অপরিহার্য বলেও জানান প্রধানমন্ত্রী। এক কণ্ঠে যাতে এই সংশোধনী বিলটি পাস হয় চিঠিতে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাংসদদের কাছে তাঁর আবেদন, সংসদে এই বিষয়ে অনেক সদস্য নিজেদের মতামত প্রকাশ করলে খুব ভালো হবে। এই মুহূর্তটি কোনও একটি দল বা ব্যক্তির ঊর্ধ্বে।

এদিকে, আগামী ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিশেষ অধিবেশন চলাকালীন লোকসভা ও রাজ্যসভায় নারী শক্তি বন্দন অধিনয়ম নিয়ে হবে আলোচনা। ওই সময়ে সংসদে উপস্থিত থাকার জন্য বিজেপি দলীয় সাংসদদের উদ্দেশে হুইপ জারি করেছে। ওই তিন দিন সংসদে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে দলের সমস্ত সাংসদদের। পাশাপাশি কঠোরভাবে এই হুইপ মেনে চলতে বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande