
হুগলি, ১২ এপ্রিল (হি.স.): রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। রবিবার হুগলি জেলার পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, আমরা মোদী সরকার চাই, কেন চাই? সেটাও আমি ব্যাখ্যা করছি। যেমনভাবে সারা দেশ উন্নত হচ্ছে, তেমনই বাংলাতেও উন্নয়ন প্রয়োজন। আমাদের ভালো রাস্তা, ভালো স্কুল এবং ভালো হাসপাতাল দরকার। মোদীজি বলেছেন, বাংলার সমস্ত বোনেরা প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন। আপনারা সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আপনাদের একটি পয়সাও খরচ করতে হবে না। যেমনভাবে দিল্লিতে আমরা আমাদের বোনদের বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিই; ঠিক তেমনইভাবে, বাংলার বোনেরা পাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ