“চিরকাল আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে”, আশা ভোঁসলেকে শ্রদ্ধা শমীকের
কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): “ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-র প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর কণ্ঠ, সুর এবং সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদান চিরকাল আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।” রবিবার এক্সবার্তায় এ কথা লি
“চিরকাল আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে”, আশা ভোঁসলেকে শ্রদ্ধা শমীকের


কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): “ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-র প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর কণ্ঠ, সুর এবং সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদান চিরকাল আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীকবাবু লিখেছেন, “তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। আমরা তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

প্রসঙ্গত, রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা। শোকস্তব্ধ গোটা দেশ। শনিবার, ১১ এপ্রিল বিকেলেই তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক সূত্রে খবর মেলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। নিজের বাড়িতেই ছিলেন কিংবদন্তি প্লেব্যাক গায়িকা। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু রবিবার সকালেই মেলে শোকের খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande