কাঁথি-তে আজ গেরুয়া ঝড়, ভিডিয়ো-সহ এক্সবার্তায় দাবি শুভেন্দুর
কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): “পূর্ব মেদিনীপুর জেলার পুণ্যভূমিতে অনুষ্ঠিত ''বিজয় সংকল্প সভায়'' মানুষের অভূতপূর্ব উন্মাদনা জানান দিচ্ছে যে বাংলায় পরিবর্তন আসন্ন।” গেরুয়া ত্রিকোণ পতাকা ও ২ মিনিট ২৪ সেকেণ্ডের ভিডিয়ো-সহ এক্সবার্তায় একথা দাবি করলেন ব
কাঁথি-তে আজ গেরুয়া ঝড়, ভিডিয়ো-সহ এক্সবার্তায় দাবি শুভেন্দুর


কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): “পূর্ব মেদিনীপুর জেলার পুণ্যভূমিতে অনুষ্ঠিত 'বিজয় সংকল্প সভায়' মানুষের অভূতপূর্ব উন্মাদনা জানান দিচ্ছে যে বাংলায় পরিবর্তন আসন্ন।” গেরুয়া ত্রিকোণ পতাকা ও ২ মিনিট ২৪ সেকেণ্ডের ভিডিয়ো-সহ এক্সবার্তায় একথা দাবি করলেন বিরোধী দলনেতা এবং আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু লিখেছেন, “হিন্দু হৃদয় সম্রাট; উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ জির তেজস্বী ভাষণ আজ আমাদের কার্যকর্তাদের হৃদয়ে জয়ের সংকল্পকে আরও দৃঢ় করল। তোষণ আর দুর্নীতির বিনাশ ঘটিয়ে পূর্ব মেদিনীপুরের মাটি থেকেই শুরু হবে আসল পরিবর্তনের জয়যাত্রা। পদ্ম ফুটবেই।”

এই বক্তব্য শুভেন্দুবাবু যুক্ত করেছেন যোগী আদিত্যনাথ ও রাজ্য বিজেপি-র এক্স হ্যান্ডলের সঙ্গে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande