“আমার মাথা খাবে, মমতার ‘নাটুকেপনা’কে কটাক্ষ তথাগতর
কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): “মিথ্যাবাদী প্রমাণ হওয়া সত্ত্বেও ‘বিজেপি এলে মাছ মাংস ডিম খেতে দেবে না’ বলে এখনও সেই ফাটা ঢাক বাজিয়ে যাচ্ছে মমতা ! তার ওপর আবার নাটুকেপনা করে বলছে, ‘আমার মাথা খাবে’?” রবিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল
“আমার মাথা খাবে, মমতার ‘নাটুকেপনা’কে কটাক্ষ তথাগতর


কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): “মিথ্যাবাদী প্রমাণ হওয়া সত্ত্বেও ‘বিজেপি এলে মাছ মাংস ডিম খেতে দেবে না’ বলে এখনও সেই ফাটা ঢাক বাজিয়ে যাচ্ছে মমতা ! তার ওপর আবার নাটুকেপনা করে বলছে, ‘আমার মাথা খাবে’?”

রবিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “এরকম আচরণ ওর পক্ষে অস্বাভাবিক নয়। দুর্নীতি, কর্মসংস্থান, আইন-শৃঙ্খলা, মুসলমান-তোষণ প্রশ্নে মমতার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এরকম উন্মাদিনীর মত কথা বলা ছাড়া কিছু করার নেই।

কি চেহারা হয়েছে মহিলার, দেখেছেন? হাতদুটো কাঠির মত, গাল চুপসে গেছে, কথা বলার সময় গলার রগ প্রকট হয়ে ওঠে ? কেয়া শেঠও ম্যানেজ করতে পারছে না ! মানুষ হিসাবে আমার বিনীত পরামর্শ, এত চাপ নেবেন না। হেরে গেলেও, বেঁচে থাকতে হবে তো!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande