হলদিয়ায় তৃণমূলের প্রচার তুঙ্গে, তাপসী মণ্ডলের সমর্থনে জনসংযোগ
কলকাতা, ১২ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি আনল তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকে হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে শুরু হল ঘরে ঘরে জনসংযোগ কর্মসূচি। ২০৪ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ভবানীপুর খালপাড় ও সংলগ্
তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডলের সমর্থনে প্রচার


কলকাতা, ১২ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি আনল তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকে হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে শুরু হল ঘরে ঘরে জনসংযোগ কর্মসূচি। ২০৪ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ভবানীপুর খালপাড় ও সংলগ্ন পশ্চিম পাড়া এলাকায় ওই প্রচার অভিযান চলে। দলীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে ওই কর্মসূচির মূল লক্ষ্য। সকাল আটটা থেকেই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তুলে ধরেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি জগদীশ চন্দ্র দাস, ২০৪ নম্বর বুথের সভাপতি তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম সদস্য অর্ণব দেবনাথ। এছাড়াও ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী দিপালী দেবনাথ বাগ এবং বুথ কমিটির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। স্থানীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি আগামী দিনেও আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande