সুশান্ত ঘোষের প্রচারে সেলফি নিতে ভিড় সাধারণ মানুষের
আরামবাগ, ১২ এপ্রিল (হি.স.): আরামবাগ মহকুমার খানাকুল বিধানসভা এলাকায় জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। রবিবার খানাকুলের হায়াতপুর এলাকায় বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের সমর্থনে দেখা গেল ব্যাপক জনসমাগম। প্রার্থীর প্রচার ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়া
সেলফিতে ব্যস্ত  খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত  ঘোষ


আরামবাগ, ১২ এপ্রিল (হি.স.): আরামবাগ মহকুমার খানাকুল বিধানসভা এলাকায় জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। রবিবার খানাকুলের হায়াতপুর এলাকায় বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের সমর্থনে দেখা গেল ব্যাপক জনসমাগম। প্রার্থীর প্রচার ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন সুশান্ত ঘোষ পায়ে হেঁটে এলাকায় প্রচারে নামেন। তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বহু মানুষ নিজেরাই বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীর সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং মোবাইলে সেলফি তোলেন। বিশেষ করে যুব সমাজের মধ্যে এই উন্মাদনা বেশি লক্ষ্য করা যায়। প্রার্থীর সঙ্গে এক ঝলক ছবি তোলার জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। এলাকায় একপ্রকার উৎসবের পরিবেশ তৈরি হয়।

সুশান্ত ঘোষ এদিন বলেন, “মানুষের এই ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। খানাকুলের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করতে চাই।” তিনি এলাকাবাসীর সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন থমকে রয়েছে। তাই পরিবর্তনের আশায় তারা নতুন মুখের দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে, বিরোধী শিবির এই ভিড়কে নির্বাচনী আবহের স্বাভাবিক ছবি বলেই ব্যাখ্যা করেছে। সবমিলিয়ে, খানাকুলের হায়াতপুরে আজকের এই প্রচার ঘিরে রাজনৈতিক উত্তাপ যে ক্রমশ বাড়ছে, তা স্পষ্ট।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande