থানেতে ভয়াবহ দুর্ঘটনা, ভ্যান ও সিমেন্ট মিক্সারের মধ্যে সংঘর্ষে মৃত ১১
থানে, ১৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। সোমবার থানে জেলায় একটি সেতুর ওপর সিমেন্ট মিক্সারের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ১১ জন মারা গিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ মুরবাদের গোভিলি গ্রামের
থানেতে ভয়াবহ দুর্ঘটনা, ভ্যান ও সিমেন্ট মিক্সারের মধ্যে সংঘর্ষে মৃত ১১


থানে, ১৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। সোমবার থানে জেলায় একটি সেতুর ওপর সিমেন্ট মিক্সারের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ১১ জন মারা গিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ মুরবাদের গোভিলি গ্রামের রায়তা সেতুর ওপর। বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সারের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ভ্যানটির অন্তত ১১ জন আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মুরবাদের গোভিলি গ্রামের কাছে কল্যাণ-মুরবাদ জাতীয় সড়ক ৬১-এর ওপর রাইতা সেতুতে বেলা সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সারের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা আহতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং বাকিরা পরে আঘাতজনিত কারণে মারা যান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande