ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ ‘নেতা’ আটক
দক্ষিণ ২৪ পরগনা, ১৩ এপ্রিল, (হি.স.): ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ জন আটক হয়েছেন। সোমবার হটুগঞ্জে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নাকা অভিযানের সময় সন্দেহ হওয়ায় তল্লাশি চালান। সূত্রের খবর, এই ঘটনায় আটক মগরাহাট পশ্চিমের বিজেপির ইনচার্জ অরুণাভ ম
ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ ‘নেতা’ আটক


দক্ষিণ ২৪ পরগনা, ১৩ এপ্রিল, (হি.স.): ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ জন আটক হয়েছেন। সোমবার হটুগঞ্জে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নাকা অভিযানের সময় সন্দেহ হওয়ায় তল্লাশি চালান।

সূত্রের খবর, এই ঘটনায় আটক মগরাহাট পশ্চিমের বিজেপির ইনচার্জ অরুণাভ মজুমদার এবং মগরাহাট পশ্চিমের বিজেপির আহ্বায়ক অক্ষয় চক্রবর্তী। জানা গিয়েছে, তল্লাশি চালাতেই সিটের নীচে ব্যাগে ৯ লক্ষ ৮৮ হাজার টাকা পাওয়া যায়।

পুলিশের দাবি, কেন এত নগদ টাকা নিয়ে আসছিলেন বিজেপি নেতারা, তার কোনও সদুত্তর দিতে না পারায় টাকা-সহ দুজনকে আটক করা হয়। এ ব্যাপারে এখনও বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরো ঘটনার তদন্ত করছে উস্তি থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande