খয়রাশোলের জনসভা থেকে তৃণমূলকে নিশানা অমিত শাহের
বীরভূম, ১৩ এপ্রিল (হি.স.): দুবরাজপুর ও সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে ''বিজয় সংকল্প সভায়'' খয়রাশোল ফুটবল মাঠ থেকে তৃণমূলকে নিশানা করলেন অমিত শাহ। তোলাবাজি, গুন্ডাবাজি, তোষণের উপরে রাজ্য সরকার চলছে। সোমবার এই সভা থেকে এমনই দাবি করলেন স
অমিত শাহ


বীরভূম, ১৩ এপ্রিল (হি.স.): দুবরাজপুর ও সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে 'বিজয় সংকল্প সভায়' খয়রাশোল ফুটবল মাঠ থেকে তৃণমূলকে নিশানা করলেন অমিত শাহ। তোলাবাজি, গুন্ডাবাজি, তোষণের উপরে রাজ্য সরকার চলছে। সোমবার এই সভা থেকে এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও তাঁর ভাইপোর পরিচালনায় এই ব্যবস্থা গড়ে উঠেছে বলে অভিযোগ করেন শাহ। বিজেপি ক্ষমতায় এলে তোলাবাজ ও গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শাহ। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা মমতাকে নির্বাচিত করে। তিনি জানান, এসআইআর-এ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাই মমতা এর বিরোধিতা করছেন বলে দাবি করেন শাহ। তাঁর দাবি, বিজেপিই পারে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ভয়শূন্য বাংলা গড়ে তুলতে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বীরভূমবাসীর কাছে আবেদন করলেন অমিত শাহ। বাংলায় জন্ম নেওয়া, বাংলায় পড়াশোনা করা ব্যক্তিই আগামীতে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। তবে তিনি তৃণমূল নয়, বিজেপির সদস্য হবেন। সোমবার এই সভা থেকে এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande