দুর্ঘটনার কবলে আরামবাগের তৃণমূল প্রার্থীর স্বামী
আরামবাগ, ১৩ এপ্রিল (হি.স.): রবিবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের স্বামী। তৃণমূল প্রার্থী মিতা বাগের স্বামী গোপাল বাগ পেশায় একজন টোটো চালক। রবিবার তিনি তিরোল এলাকা থেকে যাত্রী নিয়ে আরামবাগ বাসস্ট
দুর্ঘটনায় আহত মিতা বাগের স্বামী গোপাল বাগ


আরামবাগ, ১৩ এপ্রিল (হি.স.): রবিবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের স্বামী। তৃণমূল প্রার্থী মিতা বাগের স্বামী গোপাল বাগ পেশায় একজন টোটো চালক। রবিবার তিনি তিরোল এলাকা থেকে যাত্রী নিয়ে আরামবাগ বাসস্ট্যান্ডে পৌঁছন। সেখান থেকে বাড়ি ফেরার সময় নেতাজি স্কোয়ার সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি টোটো তাঁর টোটোকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গোপালবাবুর টোটো উল্টে যায় এবং তিনি রাস্তায় পড়ে গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়েই স্বামীর কাছে ছুটে আসেন মিতা বাগ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande