
আরামবাগ, ১৩ এপ্রিল (হি.স.): কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে স্মরণ করে রবিবার রাতে হুগলির আরামবাগে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ দলের স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক-সহ বহু সাধারণ মানুষ। অনুষ্ঠানের শুরুতেই আশা ভোঁসলের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর গাওয়া একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ভারতীয় সঙ্গীত জগতে আশা ভোঁসলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কণ্ঠস্বর ও সঙ্গীত প্রতিভা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জানান, সংস্কৃতি ও সঙ্গীতের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলার ক্ষেত্রে আশা ভোঁসলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্মরণ সভা শেষে উপস্থিত সকলের মধ্যে তাঁর গান নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA