আরামবাগে শাসক শিবিরে শক্তি বৃদ্ধি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ১০০ পরিবারের
আরামবাগ, ১৩এপ্রিল (হি.স.) : আরামবাগে নির্বাচনী আবহের মধ্যেই শাসক দলের শক্তি আরও বাড়ল। সোমবার প্রচারের মাঝেই মায়াপুর এলাকার প্রায় ১০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল প্রার্থী মিতা বাগের হাত ধরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন
মায়াপুরে বিজেপি ছেলের তৃণমূলে যোগদান


আরামবাগ, ১৩এপ্রিল (হি.স.) : আরামবাগে নির্বাচনী আবহের মধ্যেই শাসক দলের শক্তি আরও বাড়ল। সোমবার প্রচারের মাঝেই মায়াপুর এলাকার প্রায় ১০০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল প্রার্থী মিতা বাগের হাত ধরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন নিয়ে অসন্তোষের জেরে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন ওই পরিবারগুলি। আজ তৃণমূলের প্রচার কর্মসূচির সময় তাঁরা আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দেন। দলীয় পতাকা তুলে দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান মিতা বাগ।

​এই যোগদান প্রসঙ্গে মিতা বাগ বলেন, “মানুষ উন্নয়নের স্বার্থেই তৃণমূল কংগ্রেসে আসছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পেয়ে সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রাখছেন।” অন্যদিকে, বিজেপির তরফে এই ঘটনাকে ততটা গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, “এটি সাময়িক প্রভাব, ভোটে এর কোনও প্রভাব পড়বে না।”

​নির্বাচনের মুখে এই ধরনের দলবদল আরামবাগের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande