মালদায় প্রচারে গিয়ে প্রশ্নবাণে বিজেপি প্রার্থী, পাল্টা তৃণমূলের কড়া জবাব
মালদা, ১৩ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোটারদের প্রশ্নের মুখে পড়লেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল সাহা। সোমবার ভাবুক অঞ্চলের দলডলি গ্রামে জনসংযোগে গিয়ে জল জীবন মিশন প্রকল্পে ঘরে ঘরে পানীয় জল না পৌঁছানো এবং প্
গোপাল সাহা


মালদা, ১৩ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোটারদের প্রশ্নের মুখে পড়লেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল সাহা। সোমবার ভাবুক অঞ্চলের দলডলি গ্রামে জনসংযোগে গিয়ে জল জীবন মিশন প্রকল্পে ঘরে ঘরে পানীয় জল না পৌঁছানো এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।ভোটারদের প্রশ্নের উত্তরে গোপাল সাহা দাবি করেন, কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকার তা সঠিকভাবে কাজে লাগায়নি। তাঁর অভিযোগ, দিশা কমিটির বৈঠক ডাকা হয় না এবং বিধানসভায় বিরোধীদের কথা বলার সুযোগও দেওয়া হয় না। ফলে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি বঞ্চিত হয়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন ঠিকমতো হয়নি।অন্যদিকে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ পাল্টা অভিযোগ করেন, গত পাঁচ বছরে বিজেপি বিধায়ক হিসেবে গোপাল সাহা এলাকায় কোনও উল্লেখযোগ্য কাজ করেননি। তিনি জানান, জেলা পরিষদের সভাধিপতি থাকাকালীন বহু উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং জল জীবন মিশন প্রকল্পের কাজও চলছে।সব মিলিয়ে, নির্বাচনের আগে মালদায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande