তৃণমূল প্রার্থী বসুন্ধরার বেফাঁস মন্তব্য ভিডিয়োতে ভাইরাল
পূর্ব বর্ধমান, ১৩ এপ্রিল, (হি.স.): পূর্বস্থলী উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বসুন্ধরা গোস্বামীর বেফাঁস মন্তব্য ভিডিয়োতে ভাইরাল হয়েছে। এতে ভোটের মুখে দলকে অস্বস্তিতে ফেললেন বলে মনে করছেন অনেকে। বিতর্কে ধুয়ো দিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। রবিবার কর
তৃণমূল প্রার্থী বসুন্ধরার বেফাঁস মন্তব্য ভিডিয়োতে ভাইরাল


পূর্ব বর্ধমান, ১৩ এপ্রিল, (হি.স.): পূর্বস্থলী উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বসুন্ধরা গোস্বামীর বেফাঁস মন্তব্য ভিডিয়োতে ভাইরাল হয়েছে। এতে ভোটের মুখে দলকে অস্বস্তিতে ফেললেন বলে মনে করছেন অনেকে। বিতর্কে ধুয়ো দিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

রবিবার কর্মিসভায় বসুন্ধরা গোস্বামীর বক্তব্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও ‘হিন্দুস্থান সমাচার’ ওই ২২ সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

ভিডিয়োতে দেখা গিয়েছে, বসুন্ধরা গোস্বামী পূর্বস্থলী ২ ব্লক সভাপতি-সহ অন্য নেতৃত্বকে পাশে বসিয়ে ঘরোয়া একটি সভা করছেন। সেখানে তিনি বলেন, “আমরা যারা মানে দিদি আমাদের যাঁদের পাঠান, তাঁদের কোনও ক্ষমতা, কোনও যোগ্যতা কিচ্ছু নেই। সবকটা ল্যাম্পপোস্ট। একটাই পোস্ট জানবেন পশ্চিমবঙ্গে, বাকি সব ল্যাম্পপোস্ট। একটা ধাতানি দিলে সবার পোস্ট একেবারে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। আমাদের সত্যিই কোনও ক্ষমতা নেই।”

এই কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপকুমার সাহা বলেন, ”এতদিন আমরা যে কথা বলতাম, সেটাই এবার বসুন্ধরা স্বীকার করে নিলেন। উনি হারবেন জেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এমন মন্তব্য করেছেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande